শিরোনাম

আড়াই মাস পর ঢাকায় ফিরে ব্যস্ত সময় পার করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আড়াই মাস পর ঢাকায় ফিরে ব্যস্ত সময় পার করলেন পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
আড়াই মাস পর ঢাকায় ফিরে ব্যস্ত সময় পার করলেন পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

প্রায় আড়াই মাস পর ঢাকায় এসে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে তাঁর পৃথক সাক্ষাৎ ঘিরে দেশের কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা।

গত ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকগুলোতে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই দেশের কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পাঁচ দেশের কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নতুন করে আলোচনার জন্ম দেয়।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান। স্বল্প সময়ের জন্য ঢাকায় আসায় গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে চলমান ও ভবিষ্যৎ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তিনি।

আরও পড়ুন, 

এরপর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। এসব বৈঠকেও দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার ২৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ইউনেস্কোর সদর দপ্তরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর নিউইয়র্কে ফিরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য ঢাকা ছাড়েন খলিলুর রহমান। সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনেও অংশ নেন তিনি।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের এক সমাবেশে অংশ নিয়ে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক সূত্রের ধারণা, ঢাকায় তাঁর এই স্বল্প সময়ের সফরে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রভাব আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূটনৈতিক অঙ্গনে দৃশ্যমান হতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL