শিরোনাম

সোমবার তারেক রহমানের সঙ্গে বসছে এনসিপি

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সোমবার তারেক রহমানের সঙ্গে বসছে এনসিপি ছবি: সংগৃহীত
সোমবার তারেক রহমানের সঙ্গে বসছে এনসিপি ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একটি প্রতিনিধি দল। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান।

বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন এ সাক্ষাতে এসব বিষয় গুরুত্ব পেতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে প্রতিনিধি দলে কারা থাকছেন এবং বৈঠকে কোন কোন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এদিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখার কথা জানিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিও তুলে ধরা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL