শিরোনাম

পাঁচ বছর পর একই নাটকে মোশাররফ করিম ও ফারুক আহমেদ

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাঁচ বছর পর একই নাটকে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছবি: সংগৃহীত
পাঁচ বছর পর একই নাটকে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছবি: সংগৃহীত

বাংলা নাটকের দর্শকদের কাছে মোশাররফ করিম ও ফারুক আহমেদ পরিচিত জনপ্রিয় অভিনয়জুটি। বিভিন্ন নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন ও হাস্যরস দর্শকদের প্রশংসা পেয়েছে। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’-এর মতো আলোচিত নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

দীর্ঘ বিরতির পর আবারও একই পর্দায় ফিরছেন এই দুই অভিনেতা। প্রায় পাঁচ বছর পর নতুন নাটকে একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম ও ফারুক আহমেদকে। ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নামের নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। নাটকটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ।

গল্পে বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদকে। নানা ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটান তিনি। এসব বিষয়কে কেন্দ্র করে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে তার প্রায়ই বিরোধ তৈরি হয়। ফলে নাটকটিতে দুই অভিনেতার অভিনয় ও রসায়নে থাকছে হাস্যরসের নানা উপাদান। ফারুক আহমেদ জানান, দীর্ঘ সময় পর দুজনের জন্য উপযুক্ত একটি কাজ এসেছে। সে কারণে তারা আনন্দ নিয়েই নাটকটিতে অভিনয় করেছেন। পাশাপাশি মোশাররফ করিমের অভিনয় দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার মনোযোগেরও প্রশংসা করেন তিনি।

নির্মাতা সুজিত বিশ্বাস জানান, মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও কয়েকজন। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে।

বিষয়:

নাটক
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL