সংবাদ শিরোনামঃ

‘বরবাদ’ নির্মাতার নতুন ওয়েব সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘বরবাদ’ নির্মাতার নতুন ওয়েব সিনেমায় নুসরাত ফারিয়া ছবি: সংগৃহীত
‘বরবাদ’ নির্মাতার নতুন ওয়েব সিনেমায় নুসরাত ফারিয়া ছবি: সংগৃহীত

হাস্যরস ও রহস্যের মিশেলে নির্মিত নতুন ওয়েব সিনেমা ‘লাপাত্তা’ দিয়ে আবারও ওটিটিতে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব সিনেমায় ভিন্নধর্মী এক চরিত্রে দেখা যাবে তাকে। নুসরাত ফারিয়ার ওটিটি যাত্রা শুরু হয় ২০২১ সালে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব সিনেমার মাধ্যমে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় ‘পাতালঘর’, যা মূলত বড় পর্দার জন্য নির্মিত হলেও পরে ওটিটিতে প্রকাশ করা হয়। প্রায় দুই বছর পর নতুন ওয়েব প্রজেক্টে যুক্ত হলেন তিনি।

জানা গেছে, আগামী মাসে ‘লাপাত্তা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এটি মূলত একটি থ্রিলারধর্মী গল্প। তবে দর্শকদের জন্য কমেডির উপাদানও থাকবে। প্রস্তুতির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব।’

অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় নুসরাত ফারিয়া। সম্প্রতি কোরবানির ঈদে প্রকাশিত হয়েছে তাঁর কণ্ঠে ‘লোকে বলে’ শিরোনামের গান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে নির্মিত গানটির কথা লিখেছেন বাঁধন। অন্যদিকে, ‘বরবাদ’-এর পর পরিচালক মেহেদী হাসান হৃদয় নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও এগিয়ে নিচ্ছেন। ‘রাক্ষস’-এর পর তাঁর নতুন সিনেমায় আবারও অভিনয় করবেন শাকিব খান। এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত