সংবাদ শিরোনামঃ

গণভোটের রায় বাস্তবায়নে ধানাইপানাই মানবো না: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গণভোটের রায় বাস্তবায়নে ধানাইপানাই মানবো না: বিরোধীদলীয় নেতা ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়নে ধানাইপানাই মানবো না: বিরোধীদলীয় নেতা ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে এবং সরকারকে ধিক্কার দেবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি জুলাই আন্দোলনের শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, জনগণের দেওয়া রায় সংসদে বাস্তবায়িত হলে তা স্বাগত জানানো হবে, অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। তিনি আরও অভিযোগ করেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও নির্বাচন কমিশনকে কার্যকরভাবে পরিচালনা করতে চায় না এবং গণভোটের গণরায় বাস্তবায়নেও অনীহা দেখাচ্ছে।

জামায়াত আমির বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের মতো গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরে আসতে দেওয়া হবে না। কেউ তা ফিরিয়ে আনার চেষ্টা করলে জনগণই তার জবাব দেবে।" তিনি বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং তরুণদের সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।

প্রদর্শনী পরিদর্শনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসেন এমপি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:

গণভোট
এলাকার খবর

সম্পর্কিত