শিরোনাম

সারাদিন সিজদায় থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সারাদিন সিজদায় থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না ছবি:
সারাদিন সিজদায় থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না ছবি:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর। মাবরুর জানান, সংসদের এক অধিবেশন চলাকালে সংসদ ভবনের মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে তিনি দেখেন, লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সময় ধরে নফল নামাজে সিজদায় রয়েছেন। কয়েক মিনিট ধরে সেই দৃশ্য দেখার পর নামাজ শেষে তিনি বাবরের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন, 

আলাপচারিতায় মাবরুর নিজের পরিচয় দিলে বাবর তাকে চিনতে পারেন এবং আলী আহসান মুজাহিদের কথা স্মরণ করেন। তিনি বলেন, একসময় তারা একই মামলার আসামি ছিলেন এবং আদালতে একসঙ্গে সময় কাটিয়েছেন। এ সময় বাবর আবেগাপ্লুত হয়ে মাবরুর ও তার পরিবারের খোঁজখবর নেন। মাবরুরের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সিজদার কারণ জানতে চাইলে বাবর বলেন, “যদি পারতাম, সারাদিন সিজদা দিয়ে থাকতাম। আমার ইচ্ছে করে সিজদা থেকে মাথা না তুলি। আল্লাহ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, ১৭ বছরের কারাগার ও কনডেম সেলের জীবন থেকে আবার সংসদে এনেছেন। সারাদিন সিজদা করলেও তাঁর শুকরিয়া আদায় করা সম্ভব হবে না।”

আরও পড়ুন, 

ফেসবুক পোস্টে মাবরুর আরও লেখেন, বাবরের বিনয়, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি গভীর আনুগত্য তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি মন্তব্য করেন, অনেকেই কঠিন সময় পেরিয়ে ভালো অবস্থানে এলেও সবাই অতীতকে এভাবে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন না। মসজিদ থেকে বের হওয়ার সময় বাবরের সঙ্গে একটি ছবি তোলেন মাবরুর। তার ভাষ্য অনুযায়ী, বিদায়ের সময় বাবর বলেন, “মজলুম পরিবার তোমরা। ভালো থেকো।”

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL