সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার বার্ষিক "সাইন্স ফেয়ার-২০২৬" অনুষ্ঠিত

বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার বার্ষিক "সাইন্স ফেয়ার-২০২৬" অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর
বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার বার্ষিক "সাইন্স ফেয়ার-২০২৬" অনুষ্ঠিত ছবি: বাংলাদেশ যুগান্তর

কুড়িল বিশ্বরোড কুড়াতলী  বাজার সংলগ্ন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার উদ্যোগে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপস্থাপনায় মাদ্রাসার গ্রাউন্ড ফ্লোরে বার্ষিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু.মইন উদ্দিন সরকার মাদানীর সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেস দ্যা পিপল এর সম্পাদক সাইফুর রহমান সাগর, দ্যা ডেইলি মুসলিম টাইমস পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার, ১৭ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার তত্ত্বাবধায়ক আলহাজ্ব কাজী হযরত আলী, মেট্রোলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, ডুমনি নুরপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ বরকত উল্লাহ, হাফেজ মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান ইমাম ও খতিব মিয়া বাড়ি জামে মসজিদ, নুরুল ইসলাম দাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কাজী আলমগীর হোসেন, জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার মিডিয়া বিভাগের পরিচালক মোঃ মোশাররফ হোসাইন রাজু, কবি ও সাংবাদিক এবং ভিন্নমাত্রা মিডিয়া ভিশনের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, এস.বি(ডিএমপি) হামিদুজ্জামান রানা,এস.আই(ডিএমপি) মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরাফাত হোসাইন। বিজ্ঞান মেলায় প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্ভাবিত ১০ টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।


১. Solar system model (সৌরজগৎ)
2. Water cycle(পানি চক্র)
3. Water  purification(পানি বিশুদ্ধকরণ) 
4. Green House Model(গ্রিন হাউস মডেল)
5. Acid Rain Model(এসিড রেইন মডেল)
6. Earth Structuret Volcano(পৃথিবীর গঠন আগ্নেয়গিরি)
7. Save the water (পানি সংরক্ষণ) 
8. Desktop Part Exhibition(ডেস্কটপ পার্ট এক্সিবিশন)
9. Robotics(রোবোটিক্স)
10. Laboratory equipment exhibition labelling(ল্যাবরেটরী ইকুইপমেন্ট এক্সিবিশন) 

মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিল। সকাল ৮.৩০ এ উদ্বোধনের পর দুপুর ১২.৩০ পর্যন্ত মেলার প্রদর্শনী চলমান থাকে। মেলার শেষ পর্যায়ে ছিল আকর্ষণীয় পর্ব সীরাত প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ।

মেলার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মইন উদ্দিন সরকার মাদানী বলেন, যে সকল অতিথিবর্গ,ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং এলাকাবাসী বিজ্ঞান মেলায় এসে পরিদর্শন করছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।আমরা সকলের সহযোগিতায় বাংলাদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা কে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং প্রতিবছর আমরা এই বিজ্ঞান মেলা প্রদর্শন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ

এলাকার খবর

সম্পর্কিত