পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি। এতে সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ হাসিবুল হাসান (ইউএনও) বিভিন্ন সময়ে মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এর কথা তুলে ধরেন। আগামীতে মাদক প্রতিরোধে একটি সফল কমিটি গঠন করার কথা জানান। তিনি বলেন, মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন সাহেব অভিযান চলমান রাখার জন্য বলেছেন। মাদকমুক্ত ভান্ডারিয়া গড়তে সবাইকে নিয়ে একসাথে কাজ করার কথা বলেন। তিনি আরো বলেন সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাসজিদ, মন্দির, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি সভার মাধম্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। সবাই এগিয়ে আসলে মাদকমুক্ত ভান্ডারিয়া গড়ে তোলা সম্ভব হবে। সকলকে ঐক্যের আহবান ও ধন্যবাদ জানাইয়ে সভা শেষ করেন।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্লা। এ ছাড়া সভায় বক্তব্য রাখেন মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির দায়িত্বশীলগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবসরপ্রাপ্ত সেনা বাহিনীর কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, কাব স্কাউট এর প্রতিনিধিগনসহ মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগন।
সভায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মাদক প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।