শিরোনাম

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার পরিদর্শক তদন্ত আশীষ কুমার শীল। গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পুলিশ জানায়, নাঈমুজ্জামান মুক্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগসহ বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোট ১২টি মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL