শিরোনাম

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইন ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন পাবনার ইমরান হুসাইন ছবি: সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, একাডেমিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইন। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তাকে সম্মাননা পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে মো. ইমরান হুসাইন বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে একজন শিক্ষক হিসেবে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই সম্মাননা তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি। পুষ্পপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, সহকারী অধ্যাপক মো. ইমরান হুসাইনের জাতীয় পর্যায়ের এই অর্জন প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তার এই স্বীকৃতি পুষ্পপাড়া কামিল মাদরাসার দীর্ঘ শিক্ষাগত ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

এদিকে একই দিনে পাবনার আরও দুই শিক্ষক ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন। তারা হলেন পাবনা মির্জাপুর দাখিল মাদরাসার সহকারী জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ইকরামুল হক এবং ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি মো. মিনারুল ইসলাম। একই জেলার তিন শিক্ষকের জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পাওয়ায় পাবনার শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ে পাবনার তিন শিক্ষকের এই অর্জন জেলার শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। তাদের এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের নিষ্ঠা, দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL