শিরোনাম

একটি চিরকুট

‘সবে আমারে সাফ করি দিও’, আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘সবে আমারে সাফ করি দিও’, আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা ছবি: সংগৃহীত
‘সবে আমারে সাফ করি দিও’, আমি মানসিক কষ্ট আর নিতে পারছিনা ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে জেসি চৌধুরী নামে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসি ওই গ্রামের জামাল চৌধুরীর মেয়ে। তিনি সুজা মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা জেসিকে নিজ ঘরে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলে মৃত পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে জেসির হাতের লেখা বলে দাবি করা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে মানসিক কষ্টের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছে পুলিশ। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি লেখা কাগজের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL