শিরোনামঃ

আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমানের বার্তা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমানের বার্তা ছবি: সংগৃহীত
আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমানের বার্তা ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ১০ আগস্ট রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা প্রকাশ করা হয়।

বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন। একই সঙ্গে আল্লাহর কাছে তাঁর দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন তিনি।

বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনীতি, শ্রমবাজার, শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাও বিদ্যমান।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এমন শুভকামনাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তায় দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক শুভেচ্ছা ও বন্ধুত্বের বিষয়টিও উঠে এসেছে।

বিষয়:

বার্তা
এলাকার খবর

সম্পর্কিত