শিরোনাম

স্বাধীনতা পুরস্কার ২০২৭ মনোনয়ন পাঠানোর সময়সীমা ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বাধীনতা পুরস্কার ২০২৭ মনোনয়ন পাঠানোর সময়সীমা ১ নভেম্বর ছবি: সংগৃহীত
স্বাধীনতা পুরস্কার ২০২৭ মনোনয়ন পাঠানোর সময়সীমা ১ নভেম্বর ছবি: সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৭’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জারি করা এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে এ মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়।

আদেশে বলা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে। মোট ১৩টি ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করা হয়ে থাকে।

মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলী’ অনুসরণ করে নির্ধারিত ছকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্টদের মনোনয়ন প্রস্তাবের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। এ ছাড়া মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট হার্ডকপি এবং ই-মেইল অথবা ডি-নথির মাধ্যমে সফটকপি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL