শিরোনাম

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় পাঁচ জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় পাঁচ জাহাজে হামলা ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় পাঁচ জাহাজে হামলা ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলাচল করছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকারে আগুন, নৌ-মাইনের আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামলার সংখ্যা ১৩০ ছাড়িয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন নাবিক।

ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ডের দাবি, হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগানো হয়েছে। কয়েকটি ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি সুপার ট্যাংকারও রয়েছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিরাপদ নৌপথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে হামলার ঝুঁকি বাড়ছে।

এদিকে, ইরানের কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির হিসাব অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই হরমুজ প্রণালিতে ৩৭টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।

অন্যদিকে, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন নাবিক। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

সব মিলিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। অব্যাহত হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

বিষয়:

হরমুজ হামলা
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL