শিরোনাম

মোদির সঙ্গে ছবিতে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মোদির সঙ্গে ছবিতে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ ছবি: সংগৃহীত
মোদির সঙ্গে ছবিতে ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ ছবি: সংগৃহীত

গানে গানে কূটনৈতিক বার্তা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ‘সং ডিপ্লোম্যাসি’ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নয়াদিল্লিতে শেষ হওয়া ১৮তম ব্রিকস সম্মেলনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আনোয়ার ইব্রাহিম। তবে তার পোস্টে ব্যবহৃত জনপ্রিয় বলিউডের গানই নজর কেড়েছে সবচেয়ে বেশি।

ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাগত জানানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন আনোয়ার। সেখানে ব্যবহার করেন শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’। মোদির সঙ্গে আরেকটি মুহূর্তের ছবিতে ব্যবহার করেন ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার একই নামের গান। ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়ের ছবির সঙ্গে যোগ করেন ‘হর দিল জো পেয়ার করেগা’ সিনেমার টাইটেল গান।

ভারত থেকে বিদায়ের ভিডিওতেও ছিল বলিউডের গান। ‘লক্ষ্য’ সিনেমার ‘কান্ধোঁ সে মিলতে হ্যায় কান্ধে’ গানটি ব্যবহার করেন তিনি। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়েও একই ধরনের পোস্ট করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সেই ভিডিওতে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া ‘মহাজাদু’ গানটি ব্যবহার করেন তিনি। ভারত সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেন আনোয়ার। বিরোধী দলের নেতাদের সঙ্গে ভোজের ছবি পোস্ট করে সেখানে ব্যবহার করেন ‘ভীর-জারা’ সিনেমার ‘আইসা দেশ হ্যায় মেরা’ গান।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের ছবিতে ব্যবহার করেন ‘নয়া দৌর’ সিনেমার ‘সাথী হাত বাড়ানা’ গান। ঐক্য ও একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তা বহনকারী গানটি তার কূটনৈতিক বার্তাকেই যেন তুলে ধরে। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ছবিতে আনোয়ার বেছে নেন ‘লগান’ সিনেমার ‘চালে চালো’ গান। বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে সংগীতকে এমন সৃজনশীলভাবে ব্যবহার করাই আনোয়ার ইব্রাহিমের ‘সং ডিপ্লোম্যাসি’কে আলাদা মাত্রা দিয়েছে।

বিষয়:

মোদি
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL