শিরোনাম

মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ নিজান

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ নিজান ছবি: সংগৃহীত
মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: হুইপ নিজান ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকির দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা ও কল্যাণকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরে সেই রাজনীতি এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও নিয়মিত মতবিনিময় প্রয়োজন।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত করেছে, তা বাস্তবায়নে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জুলাই সনদে প্রতিফলিত জনগণের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, কাগজে-কলমে পরিকল্পনা করলেই হবে না। জুলাই সনদ ৩১ দফা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন কোনো একজনের একার কাজ নয়। তৃণমূল পর্যায় থেকে সবাইকে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। আর এই কাজের সূচনা চাঁদপুর থেকেই করতে চান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে হুইপ বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ঘোষণা দিলেই হবে না। মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রান্তিক পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে কিনা, তা তদারকির আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথায় কী সমস্যা রয়েছে এবং মানুষ কী চায় তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমও জোরদার করতে হবে।

এ সময় ফ্যামিলি কার্ড কৃষক কার্ড প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের সুবিধা যাতে প্রকৃত মানুষের কাছে পৌঁছে তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। এসব কর্মসূচিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ রাখা যাবে না বলেও সতর্ক করেন হুইপ নিজান।

সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দেড় শতাধিক নেতা অংশ নেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL