শিরোনাম

আধুনিক যোগাযোগের পথে বড় অগ্রগতি

কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু

আব্দুর রহমান মোল্লা আব্দুর রহমান মোল্লা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু ছবি: বাংলাদেশ যুগান্তর
কামরাঙ্গীরচরে ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিং কাজ শুরু ছবি: বাংলাদেশ যুগান্তর

​কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় নদীর তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ ৮ লেন সড়কের সীমানা প্রাচীর ও পাইলিংয়ের কাজ।

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে, ভারী নির্মাণ যন্ত্রপাতি—বিশেষ করে এসএএনওয়াই (SANY) পাইলিং রিগ ও এক্সক্যাভেটর ব্যবহার করে অত্যন্ত তৎপরতার সাথে নদীর তীরবর্তী অংশে খনন ও পাইলিংয়ের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের আধুনিক ও উন্নত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার মহাপরিকল্পনার অংশ হিসেবে এই ৮ লেন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্তমান গতির কাজ অব্যাহত থাকলে খুব শীঘ্রই সড়কটির মূল কাঠামো দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

​সড়কটির নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন হলে ঢাকার মূল শহরের সাথে কামরাঙ্গীরচরের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব রূপান্তর ঘটবে। এর ফলে এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান মিলবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় সুধীসমাজ ও বিশেষজ্ঞরা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL