শিরোনাম

মঙ্গলবার পর্দা উঠছে বিএসপিএর ক্রীড়া উৎসবের

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মঙ্গলবার পর্দা উঠছে বিএসপিএর ক্রীড়া উৎসবের ছবি: সংগৃহীত
মঙ্গলবার পর্দা উঠছে বিএসপিএর ক্রীড়া উৎসবের ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভালের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন—বিএসপিএ। সংগঠনটির সদস্যদের জন্য আয়োজিত এই ক্রীড়া উৎসবে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’। কার্নিভাল উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকরা জানান, আগামী মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১২টায় হোম অব বিএসপিএতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের ক্রীড়া উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। এবারের কার্নিভালে বিএসপিএর শতাধিক সদস্য আটটি ডিসিপ্লিনে মোট ১২টি ইভেন্টে অংশ নেবেন।

প্রতিযোগিতার ডিসিপ্লিনগুলোর মধ্যে রয়েছে আর্চারি, ক্যারম, টেবিল টেনিস, দাবা, সাঁতার, অ্যাথলেটিকস, কার্ড গেম ও শুটিং। এর মধ্যে ক্যারমে একক ও দ্বৈত, টেবিল টেনিসে একক ও দ্বৈত, অ্যাথলেটিকসে ১০০ মিটার ও শটপুট এবং কার্ড গেমে কলব্রিজ ও টোয়েন্টি নাইন ইভেন্ট থাকছে। আয়োজকরা জানিয়েছেন, কার্নিভালের সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।

সংবাদ সম্মেলনে বিএসপিএর সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল উপস্থিত ছিলেন। ক্রীড়া সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে বিনোদন ও পারস্পরিক বন্ধন বাড়াতে প্রতি বছরই এ আয়োজন করে আসছে বিএসপিএ।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL