সংবাদ শিরোনামঃ

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা ভারতের ১৭ বছর বয়সী নারী ক্রিকেটারের

খেলা ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা ভারতের ১৭ বছর বয়সী নারী ক্রিকেটারের ছবি: সংগৃহীত
দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা ভারতের ১৭ বছর বয়সী নারী ক্রিকেটারের ছবি: সংগৃহীত

ভারতের উদীয়মান নারী ক্রিকেটার অদিতি চৌখান্ডের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটির ক্রীড়াঙ্গনে। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরের লাক্স্মী নগর এলাকায় নিজ বাসা থেকে অদিতির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাস করা অদিতি ক্রিকেটে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে নিয়মিত অনুশীলন করতেন। পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর তিনি নিজের ঘরে যান। পরে সেখানেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে অদিতি তার বড় ভাইকে উদ্দেশ করে লেখেন, তিনি যেন ভালো খেলেন, বড় ক্রিকেটার হন এবং মা-বাবার মুখ উজ্জ্বল করেন। পাশাপাশি দলে নির্বাচিত হতে না পারার কষ্টের কথাও উল্লেখ করেন।

নাগপুর পুলিশের সিনিয়র কর্মকর্তা চেতন চৌহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই এই ঘটনা ঘটেছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত