সংবাদ শিরোনামঃ

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ছবি: সংগৃহীত
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ছবি: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে রংপুর বিভাগের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি ধারাবাহিক সাংগঠনিক বৈঠকের অংশ। তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতেই এসব বৈঠকের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ের সংগঠনের সার্বিক অবস্থা, বিভিন্ন জেলার কার্যক্রম এবং সাংগঠনিক চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজ-খবর নেন। পাশাপাশি নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

এদিনের বৈঠকে রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশ নেন।

এ ছাড়া বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুলাই দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও একই ধরনের মতবিনিময় সভা করেছিলেন তারেক রহমান।

বিষয়:

বৈঠক
এলাকার খবর

সম্পর্কিত