শিরোনাম

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

মোঃ সাইদুল হক মোঃ সাইদুল হক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২ ছবি: বাংলাদেশ যুগান্তর
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২ ছবি: বাংলাদেশ যুগান্তর

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি, বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে ১৭৫ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তিনজনকে গ্রেপ্তার করেছে।অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL