সংবাদ শিরোনামঃ

বীর মুক্তিযোদ্ধা এস এম ইদ্রিস আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বীর মুক্তিযোদ্ধা এস এম ইদ্রিস আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা এস এম ইদ্রিস আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

 

সম্প্রতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি, লেখক,সমাজসেবক ও রাজনীতিবিদ সরকারি বিএল কলেজ- খুলনা ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস মরহুম বীর মুক্তিযোদ্ধা এস এম ইদ্রিস আলীর স্মরণে অদ্য ৪ জুন ২০২৬ খ্রি. শনিবার বিকাল ৪ টায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ সাহিত্য কর্নারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আরিফুল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আকবর সিরাজী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি ওয়াজিউল হক শরীফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট -অন- রেকর্ড কবি শেখ আব্দুল হক চাষী, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম- জিসাফ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জাহিদুর রহমান দিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শহিদুল ইসলাম রাসেল, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা তালুকদার মনিরুজ্জামান মনির,বিশিষ্ট গণসংগীত শিল্পী আবির বাঙালি, জিয়া পরিষদ সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সহ-সভাপতি হ আ ম ফেরদৌস উন নবী, বিশিষ্ট সমাজসেবী সৈয়দা শাহীতাজ বারী, বিশিষ্ট সমাজসেবী মেহেরুন্নিসা মেরী, নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ভূষণ কুমার বিশ্বাস, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ আওলাদ হোসেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মোঃ আব্দুল মালেক প্রমুখ। আলোচনা ও দোয়া পরিচালনা করেন Justice Aid Human Rights Foundation এর মহাসচিব এবং দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু।অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত