শিরোনাম

গোপন বৈঠকের অভিযোগ স্পষ্ট করার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোপন বৈঠকের অভিযোগ স্পষ্ট করার আহ্বান জামায়াত আমিরের ছবি: সংগৃহীত
গোপন বৈঠকের অভিযোগ স্পষ্ট করার আহ্বান জামায়াত আমিরের ছবি: সংগৃহীত

কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক বা বসার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন। একই সঙ্গে ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার গোপন বৈঠকের বিষয়টি উল্লেখ করে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়ার কথা বলা হয়েছে। সেই দলটি কোনটি, তা স্পষ্ট করা প্রয়োজন। এ ধরনের অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপনের আহ্বানও জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, যারা তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে অতীতের রাজনৈতিক অবস্থানের জন্য দুঃখ প্রকাশ এবং নীতি পরিবর্তনের কথা বলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় বর্তমান রাষ্ট্রপতির অতীতের কিছু বক্তব্য নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে দাবি করে বলেন, ১২ আগস্টের সংবাদ সম্মেলনের ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি।

বক্তব্যের একপর্যায়ে ২০২৪ সালের মতো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL