শিরোনাম

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশায় ১১ দলের লংমার্চ স্থগিত

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশায় ১১ দলের লংমার্চ স্থগিত ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশায় ১১ দলের লংমার্চ স্থগিত ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। তবে আগামী ২১ নভেম্বরের নির্ধারিত সিলেটমুখী লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখও এখনো ঘোষণা করা হয়নি।

শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যায় সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খুলনার লংমার্চের আগেই সিলেটের কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে কর্মসূচিটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো নতুন কোনো নির্দেশনা পাননি তারা।

এর আগে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। ওই সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, সিলেটের কর্মসূচি হবে রেলপথে। অন্য বিভাগগুলোতে সড়কপথে লংমার্চের পরিকল্পনা থাকলেও সিলেটের ক্ষেত্রে নেওয়া হয়েছিল ভিন্ন কৌশল।

জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় পর্যায় থেকে রেলপথে কর্মসূচি আয়োজনের প্রস্তাব আসে। পরিকল্পনা ছিল ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করার। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেছিলেন আয়োজকেরা।

তবে রেলপথে লংমার্চ আয়োজনের ক্ষেত্রে নতুন জটিলতা দেখা দেয়। একই সময়ে সাধারণ যাত্রীদের ট্রেন চলাচল স্বাভাবিক রাখার বিষয়টি সামনে আসায় কর্মসূচিটি পুনর্বিবেচনা করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। দলের শীর্ষ নেতারা বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে চার বিভাগে লংমার্চের ঘোষণা দিয়েছিল ১১-দলীয় ঐক্য। এরই মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগে লংমার্চ সম্পন্ন হয়েছে। শেষ কর্মসূচি হিসেবে ২১ নভেম্বর সিলেটমুখী লংমার্চ হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে।
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL