বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বৃহস্পতিবার রাতে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর যুবদলের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে যুবদলের নেতারা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যুবদল নেতারা আশা প্রকাশ করেন, রুহুল কবির রিজভীর বলিষ্ঠ ও ত্যাগী নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন আগামী দিনে দলের আন্দোলন-সংগ্রামে আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করবে।
এ সময় রুহুল কবির রিজভী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
এর আগে গত ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। সাক্ষাৎকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদস্থ নেতারাও উপস্থিত ছিলেন।