শিরোনাম

অসহনীয় তীব্র যানজটে নাকাল যাত্রীসহ ব্যবসায়ীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ক্ষুব্ধ জামায়াত

মোহাম্মদ হারুনুর রশিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ক্ষুব্ধ জামায়াত ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ক্ষুব্ধ জামায়াত ছবি: সংগৃহীত

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই যানজট শনিবারও অব্যাহত রয়েছে। জামায়াতের মিডিয়া উইং জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে যানজট শুরু হয়ে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

দলটির অভিযোগ, সোনারগাঁ অংশের একটি ব্রিজ সংস্কারকাজকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা না করে সংস্কারকাজ শুরু করায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেছে জামায়াত। দলটি বলেছে, সরকারের অবহেলা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ হাজারো যাত্রী বিপাকে পড়েছেন। পাশাপাশি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

জামায়াতের দাবি, দীর্ঘ যানজটের কারণে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারকাজের আগে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL