শিরোনাম

আফগানিস্তানে ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আফগানিস্তানে ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান হামলা ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ১০ লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান হামলা ছবি: সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে। ড্রোন হামলা ও অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ তুলে আফগানিস্তানের অভ্যন্তরে ১০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেন। তার দাবি অনুযায়ী আফগানিস্তানের তালিবান বাহিনী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাত ও তোরখাম সীমান্ত এলাকায় প্রবেশের উদ্দেশ্যে আটটি ড্রোন হামলা চালায়। তবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এসব ড্রোন লক্ষ্যভ্রষ্ট ও ভূপাতিত করে।

ইসলামাবাদের পক্ষ থেকে আরও বলা হয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান তালিবান বাহিনী পাকিস্তানি সীমান্ত চৌকি লক্ষ্য করে মর্টারের গোলা ও ভারী অস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে পাকিস্তানও পাল্টা আর্টিলারি হামলা চালায়। এতে আফগানিস্তানের কয়েকটি সীমান্ত চৌকি ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তানের তালিবান সরকার। দেশটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন, 

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় কয়েকটি জঙ্গি আস্তানা ধ্বংসের দাবি করে ইসলামাবাদ। ওই হামলায় ২৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে পাকিস্তান। তবে কাবুলের পক্ষ থেকে জানানো হয় ওই হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং চারজন আহত হয়েছেন। জাতিসংঘের আফগান মিশনও বেসামরিক হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

দুই দেশের সাম্প্রতিক সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ফলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। চীন তুরস্ক কাতার ও সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলোর চলমান মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগের মধ্যেই সীমান্তে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL