শিরোনাম

রেকর্ড দরপতনে ইরানের মুদ্রা, এক ডলার ২২ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রেকর্ড দরপতনে ইরানের মুদ্রা, এক ডলার ২২ লাখ রিয়াল ছবি: সংগৃহীত
রেকর্ড দরপতনে ইরানের মুদ্রা, এক ডলার ২২ লাখ রিয়াল ছবি: সংগৃহীত

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন ডলারের দাম ছাড়িয়েছে ২ লাখ ২০ হাজার তমান। ইরানে এক তমান সমান ১০ রিয়াল হওয়ায়, এক ডলারের দাম দাঁড়িয়েছে প্রায় ২২ লাখ রিয়াল। ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের বাজারদর অনুযায়ী এক ডলারের দাম প্রায় ২ লাখ ২০ হাজার ৩০০ তমান বা ২২ লাখ ৩ হাজার রিয়াল। দুই দিন আগেও এক ডলারের দাম ছিল ২ লাখ ১০ হাজার তমানের কিছু বেশি।

একই সময়ে এক ইউরোর দাম উঠেছে প্রায় ২ লাখ ৫৫ হাজার তমান এবং এক ব্রিটিশ পাউন্ডের দাম প্রায় ২ লাখ ৯৭ হাজার তমানে। বেড়েছে স্বর্ণের দামও। জনপ্রিয় ইমামি স্বর্ণমুদ্রার দাম উঠেছে প্রায় ২২ কোটি ৬০ লাখ তমানে। ইরানের মুদ্রার এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা ও অর্থনৈতিক চাপকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর প্রভাবে ইরানের তেল রপ্তানিতেও চাপ তৈরি হয়েছে। শিল্প খাতের তথ্য অনুযায়ী, আগস্টে ইরানের তেল জাহাজে তোলার পরিমাণ দৈনিক প্রায় ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ৫৫ হাজার ব্যারেলে নেমে এসেছে। মার্চে যা ছিল প্রায় ২০ লাখ ব্যারেল। তবে মুদ্রার অস্থিরতা নিয়ন্ত্রণে বাজারে ডলার সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, প্রয়োজন হলে বাজারে সর্বোচ্চ ২০০ কোটি ডলার সরবরাহ করা হবে।

বিষয়:

ইরান দরপতন
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL