শিরোনাম

এ্যানিকে আহ্বায়ক করে বিএনপির ৮ সদস্যের কমিটি

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এ্যানিকে আহ্বায়ক করে বিএনপির ৮ সদস্যের কমিটি ছবি: সংগৃহীত
এ্যানিকে আহ্বায়ক করে বিএনপির ৮ সদস্যের কমিটি ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ ও জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনায় ৮ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কমিটিতে বিএনপি নেতা ও সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক করা হয়েছে।

দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যসচিব করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে।

কমিটির অন্য সদস্যরা হলেন—ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা করবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL