সংবাদ শিরোনামঃ

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির উপদেষ্টা হলেন ড. শহিদুল ইসলাম বারাকাতী

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির উপদেষ্টা হলেন ড. শহিদুল ইসলাম বারাকাতী ছবি: সংগৃহীত
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির উপদেষ্টা হলেন ড. শহিদুল ইসলাম বারাকাতী ছবি: সংগৃহীত

দেশের সরকার নিবন্ধিত, অরাজনৈতিক ও অলাভজনক মানবিক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা ও অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী গবেষক, শিক্ষাবিদ, শরিয়াহ বিশেষজ্ঞ ও ইসলামী অর্থনীতি বিশারদ ড. মুফতি হাফেজ এইচ. এম. শহিদুল ইসলাম বারাকাতী।

দীর্ঘদিন ধরে ইসলামী গবেষণা, উচ্চশিক্ষা, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী অর্থনীতি, মানবাধিকার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করছেন ড. শহিদুল ইসলাম বারাকাতী। তাঁর গবেষণা, প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা দেশ-বিদেশের বিভিন্ন মহলে প্রশংসিত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং আল কুরআন রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ সুপারভাইজরি কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল এবং এটিএন বাংলা ইন্টারন্যাশনালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. শহিদুল ইসলাম বারাকাতী।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ অসহায়, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও দুর্যোগকবলিত মানুষের জন্য চিকিৎসাসেবা, শিক্ষা, পুনর্বাসন, নিরাপদ পানি, কর্মসংস্থান, জীবিকায়ন, হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

দেশের পাশাপাশি ফিলিস্তিন, সুদানসহ বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলেও খাদ্য, পানি, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য মানবিক সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মুফতি এইচ. এম. শহিদুল ইসলাম বারাকাতীর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

পাশাপাশি তাঁর অভিভাবকত্বে শিক্ষা, গবেষণা, শরিয়াহ পরামর্শ ও মানবিক সেবায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

এলাকার খবর

সম্পর্কিত