সংবাদ শিরোনামঃ

চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট ইচ্ছা পূরণ করেছে সরকার। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোন চেয়েছিল স্মৃতি। সেই আকুতিতে সাড়া দিয়ে তার মায়ের হাতে মোবাইল ফোন, নগদ অর্থসহায়তা এবং স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মৃতি কিসকুর পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্মৃতি কিসকুর পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় তার মায়ের জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আরও বলেন, স্মৃতি ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য এনে দেবে—এমনটাই প্রত্যাশা সরকারের।

এ সময় প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত