রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজের পর তিনি কবর জিয়ারত করেন এবং সূরা ফাতেহা পাঠ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুমার নামাজের পর তিনি তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সূরা ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম।
ভোট গণনা শেষে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজই তাঁর শপথ গ্রহণের কথা রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এখন তাঁর সামনে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বে আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।