শিরোনাম

হুমায়ুন কবির প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
হুমায়ুন কবির প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২ ছবি: সংগৃহীত
হুমায়ুন কবির প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২ ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, উভয় প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়ে কার্য সম্পাদনে সহযোগিতা করবেন। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব দেখভাল করবেন।

অন্যদিকে, শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় দেখবেন। এ ছাড়া তার দায়িত্বের মধ্যে রয়েছে সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, এই দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে। দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত কার্যক্রমে দায়িত্বের পরিধি আরও স্পষ্ট হলো।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL