শিরোনাম

শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে সরকার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সীমিত সম্পদের মধ্যেও এসব পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি বলেন, প্রিয়জন হারানোর যে অপূরণীয় ক্ষতি পরিবারগুলোর হয়েছে, কোনোভাবেই তা পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বাস্তবতার কারণে সবকিছু দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শহীদ ও আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধাদের পরিবারের সদস্যদের সরকারের পাশে থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি তুলে ধরেন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL