শিরোনাম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের এপিএস হলেন ইউনুস আলী

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের এপিএস হলেন ইউনুস আলী ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের এপিএস হলেন ইউনুস আলী ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপের ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ‘চাকরি—বেতন ও ভাতাদি—আদেশ, ২০১৫’ অনুযায়ী তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপের বেতন স্কেলে তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের মেয়াদ সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন পদটি অলংকৃত করবেন অথবা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে গত শুক্রবার ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রমে নতুন করে দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে মো. ইউনুস আলীকে সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলো।

বিষয়:

এপিএস
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL