শিরোনাম

‘এত অসহিষ্ণু সংসদ, মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি’: রুমিন ফারহানা

জুলিয়া জাহান জুলিয়া জাহান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘এত অসহিষ্ণু সংসদ, মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি’ ছবি: সংগৃহীত
‘এত অসহিষ্ণু সংসদ, মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি’ ছবি: সংগৃহীত

‘এত অসহিষ্ণু সংসদ, মনে হচ্ছে যেন একবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি’—জাতীয় সংসদে এমন মন্তব্য করে সরকারদলীয় সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব নিয়ে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দল হট্টগোল করলে তারা সমালোচনা করতেন। এখন বিএনপির সংসদ সদস্যরাও একই ধরনের আচরণ করছেন, বরং কোনো কোনো ক্ষেত্রে আরও খারাপ আচরণ করছেন। এরপর বিএনপি সরকারের সম্ভাব্য ব্যর্থতা নিয়েও একের পর এক কটাক্ষ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলেই গ্যাস-বিদ্যুৎ সংকট থাকবে না—এমনটা হতে পারে না। একইভাবে সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না—এটিও বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না—এমনটিও সম্ভব নয়। তার দাবি, বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপিতে বাংলাদেশ সর্বোচ্চ অবস্থানে যাবে। রুমিন ফারহানার এসব বক্তব্যের সময় সংসদের সরকারদলীয় অংশ থেকে হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।

পরে রুমিন ফারহানা দাবি করেন, সংসদের অধিকাংশ সংসদ সদস্যই ঋণখেলাপি হিসেবে পরিচিত। নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য হাইকোর্টে যাওয়ার ঘটনাকে তিনি পুরোনো সংস্কৃতি বলেও মন্তব্য করেন। তার বক্তব্যের মধ্যেই সরকারদলীয় সংসদ সদস্যরা ফের হইচই শুরু করলে ডেপুটি স্পিকার আবারও সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। এভাবেই তীব্র বাকবিতণ্ডা ও হইচইয়ের মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদের অধিবেশন।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL