শিরোনাম

ডেমরা থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ডেমরা থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দোয়া ও মিলাদ মাহফিল ছবি: সংগৃহীত
ডেমরা থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে দোয়া ও মিলাদ মাহফিল ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান।

মিলাদ ও দোয়া মাহফিলে ডেমরা থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ডেমরা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন, সাবেক সদস্য মো. মনির হোসেন খান, মো. আহাদুল্লাহ, সাংবাদিক ও সাবেক সদস্য ইসমাইল হোসেন, সাবেক সদস্য ওমর ফারুক ভূঁইয়া, মো. সুজন ও মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শ্যামল, ডেমরা থানা ওলামা দলের আহ্বায়ক আলাউদ্দিন প্রদীপ, ডেমরা থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ডেমরা থানা জিয়া মঞ্চের আহ্বায়ক গোলাম কিবরিয়া, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়া, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বাবু এবং ৬৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব গোলাম মোর্তজা বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL