সংবাদ শিরোনামঃ

ভারতের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতের খোলা চিঠি

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভারতের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতের খোলা চিঠি ছবি: সংগৃহীত
ভারতের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতের খোলা চিঠি ছবি: সংগৃহীত

ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ ও নিঃশর্ত সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক খোলা চিঠিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি সমর্থন জানানো হয়।

চিঠিতে বলা হয়, ন্যায়বিচার, শিক্ষা, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ভারতীয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছে। এই আন্দোলনকে নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এবং উপমহাদেশের তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছে দলটি।

জামায়াত শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের দমন-পীড়ন, সহিংসতা ও অবিচারের নিন্দা জানিয়ে বলেছে, ইসলামী আন্দোলনের ইতিহাসে ছাত্রসমাজ সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রভাগে ছিল। ভারতীয় শিক্ষার্থীদের সাহসিকতা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

খোলা চিঠির শেষাংশে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ঐক্য এবং ন্যায্য দাবি আদায়ে সফলতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এলাকার খবর

সম্পর্কিত