সংবাদ শিরোনামঃ

রাষ্ট্রপতির পদত্যাগে জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাষ্ট্রপতির পদত্যাগে জামায়াত আমির ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগে জামায়াত আমির ছবি: সংগৃহীত

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাদের আগ্রহ নেই। তাদের মূল্যায়ন অনুযায়ী, তিনি আগেই রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছিলেন।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে তিনি যেন ন্যায়নিষ্ঠ, নিরপেক্ষ ও নির্মোহ থাকেন এবং রাষ্ট্রপতির মর্যাদা অক্ষুণ্ন রাখেন। এমন হলে বিরোধী দল হিসেবে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান তিনি। নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের নিয়মিত অধিবেশনেই এই নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি এমন একজন হওয়া উচিত, যিনি রাষ্ট্রের মর্যাদা রক্ষা করবেন, কোনো তোষামোদকারী হবেন না।

রাষ্ট্রপতির বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে কেউই আইনের ঊর্ধ্বে নন। এছাড়া সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির চিকিৎসা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে। প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞ আনা যেতে পারে, তবে দেশের শীর্ষ ব্যক্তিদের দেশের মধ্যেই চিকিৎসা নেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সংকটময় সময়ে রাষ্ট্রপতি জনগণের পক্ষে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেননি। একই সঙ্গে তিনি একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

এলাকার খবর

সম্পর্কিত