শিরোনাম

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুসাদ্দিকের খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুসাদ্দিকের খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ছবি: সংগৃহীত
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মুসাদ্দিকের খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর ফোন করে মুসাদ্দিকের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। এ সময় তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং মুসাদ্দিক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি।

পরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি জানান, ফোনালাপে শফিকুর রহমান তার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার পরিবারের জন্য দোয়া করেন।

এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। দেশ ও জাতির নিরাপত্তা এবং কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

ফোন করে খোঁজ নেওয়া এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করায় শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান মুসাদ্দিক। দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং নিজের কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বুধবার ১৮ নভেম্বর রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির একাংশ পুড়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে সেখানে আবারও হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে ঘটনার আগে পরিবারের সদস্যরা অন্যত্র চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ হামলার পেছনে মুকসুদপুরের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা ছিল বলে অভিযোগ করেছেন মুসাদ্দিক। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL