শিরোনাম

বিএনপির জনপ্রিয়তা ছয় মাসেই কমতে শুরু করেছে: সারজিস আলম

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিএনপির জনপ্রিয়তা ছয় মাসেই কমতে শুরু করেছে: সারজিস আলম ছবি: সংগৃহীত
বিএনপির জনপ্রিয়তা ছয় মাসেই কমতে শুরু করেছে: সারজিস আলম ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম অভিযোগ করেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের শিকার হওয়ার পর ক্ষমতায় এসে বিএনপি একই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চর্চা শুরু করেছে। তার দাবি, এর ফলে মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে বিএনপি মিথ্যা মামলা, গুম ও খুনসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ক্ষমতায় এসে সেই একই রাজনৈতিক ব্যবস্থা ও সংস্কৃতি বিএনপি অনুসরণ করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে সারজিস বলেন, এতে বিদ্যুৎ, কৃষি, উৎপাদন ও পরিবহনসহ প্রায় সব খাতেই মানুষের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি পূরণ না করে বরং অনেক মানুষ কর্মসংস্থান হারিয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগও করেন এনসিপির এই নেতা। নারী ইউএনওদের হেনস্তা এবং সিলেটের ডিসি সারোয়ার আলমকে বদলির ঘটনাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। সারজিস আলম বলেন, সমালোচনা করলে হুমকি দেওয়া হলেও তারা পিছপা হবেন না। বাংলাদেশের মানুষ জুলুম দীর্ঘদিন সহ্য করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে দ্রুত জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে তিনি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে যৌক্তিক কোটা রাখার পক্ষে মত দেন সারজিস। তবে কোটা ব্যবস্থাকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্য এবং পার্বত্য জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ তুলে তিনি এর প্রতিবাদ জানান।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL