শিরোনাম

গাজী নজরুলের দুই সংসদীয় কমিটির সদস্যপদ বাতিল

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গাজী নজরুলের দুই সংসদীয় কমিটির সদস্যপদ বাতিল ছবি: সংগৃহীত
গাজী নজরুলের দুই সংসদীয় কমিটির সদস্যপদ বাতিল ছবি: সংগৃহীত

দল থেকে বহিষ্কারের পর এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার ২৭ আগস্ট জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠনের সময় জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি—দুই কমিটি থেকেই তার সদস্যপদ বাতিল করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের জায়গায় সদস্য করা হয়েছে আবদুল ওয়ারেছকে। আর বিশেষ কমিটিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন নাজিবুর রহমান। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে। এদিকে সংসদীয় স্থায়ী কমিটিতেও এসেছে আরও বেশ কিছু পরিবর্তন। আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ শূন্য হয়। ওই পদে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ ছেড়েছেন। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির। কার্যউপদেষ্টা কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে সেখানে যুক্ত হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। এ ছাড়া সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে যুক্ত হয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বিষয়:

সংসদ
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL