শিরোনাম

৯ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন

জুলিয়া জাহান জুলিয়া জাহান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধে ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক দিবস ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধে ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক দিবস ছবি: সংগৃহীত

সংঘাত ও সহিংসতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সুরক্ষা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে আগামী ৯ সেপ্টেম্বর ‘শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক দিবস’ পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-০২ থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। স্মারকে বলা হয়, কাতারের এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শেখ মোজা বিনতে নাসেরের প্রস্তাবের ভিত্তিতে ২০২০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ৯ সেপ্টেম্বর দিনটিকে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘ক্যান এডুকেশন সারভাইভ অ্যাটাকস? রেজিলিয়েন্স অব হিউম্যান সোসাইটিজ’। বাংলায় যার অর্থ, ‘আক্রমণের মুখে কি শিক্ষা টিকে থাকতে পারে? মানব সমাজের স্থিতিস্থাপকতা’। সংঘাতপূর্ণ পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও কীভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায়, হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করাই দিবসটির অন্যতম লক্ষ্য।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় দিবসটি উপলক্ষে আন্তর্জাতিকভাবে তৈরি ডিজিটাল টুলকিট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ডিজিটাল কনটেন্ট, সংক্ষিপ্ত ভিডিও ও সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারণা চালাতে পারবে।

এই নির্দেশনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL