শিরোনাম

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুগান্তর ডেস্ক বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

নিরাপদ খাদ্য আইন সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়ার প্রস্তাবও রয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু।

বৈঠকে খাদ্যমন্ত্রী ও কমিটির সদস্য আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী খাদ্যগুদাম পরিদর্শন করে প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এ ছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে স্বচ্ছতা আনতে প্রতি ৫০০ উপকারভোগীর বিপরীতে একজন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জনের জন্য একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।

অন্যদিকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচিতে প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর জনবল নিয়োগ এবং খাদ্যগুদামের আধুনিকায়ন নিয়েও আলোচনা হয়।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL