সংবাদ শিরোনামঃ

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬ ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬ ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’। শনিবার সকালে রাজধানীর নভোথিয়েটারে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সেমিকন্ডাক্টর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি, গবেষণা, উদ্ভাবন, দক্ষ জনবল উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত হবে একাধিক প্লেনারি সেশন ও কৌশলগত প্যানেল আলোচনা। সামিটে বক্তব্য রাখবেন টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও অংশ নেবেন। দুই দিনের এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’। সেখানে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন প্রদর্শিত হবে ৩৫টি স্টলে।

আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক প্রযুক্তি শিল্পের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে এবং ভবিষ্যতে বিনিয়োগ, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে যেতে পারলে বাংলাদেশ জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গঠনের পথে আরও একধাপ এগিয়ে যাবে।র

বিষয়:

উদ্বোধন
এলাকার খবর

সম্পর্কিত