সংবাদ শিরোনামঃ

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের: তারেক রহমান ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের: তারেক রহমান ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলন সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ—কেআইবিতে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল বলেই এটি সফল হয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলনের সময় তারা কখনো জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে যাননি। জনগণের সঙ্গে থেকেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। এ সময় দেশের সব রাজনৈতিক দলের প্রতি দেশ পুনর্গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম, তর্ক-বিতর্কের সময় পেরিয়ে এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়। ধৈর্য ধরে ঠান্ডা মাথায় দেশকে পুনর্গঠনের কাজ করতে হবে।

একই সঙ্গে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকার পাশাপাশি জনগণকেও সতর্ক করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, জনগণের সামনে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, তা ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতেই এখন মনোযোগ দিতে হবে।

বিষয়:

সভা আন্দোলন
এলাকার খবর

সম্পর্কিত