সংবাদ শিরোনামঃ

সংসদ ভবনে শিশুদের ‘রঙ তুলিতে জুলাই ২৪’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সংসদ ভবনে শিশুদের ‘রঙ তুলিতে জুলাই ২৪’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: সংগৃহীত
সংসদ ভবনে শিশুদের ‘রঙ তুলিতে জুলাই ২৪’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা অংশ নেয়। দুটি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় শওকত আরা আক্তার বলেন, জুলাই শুধু একটি সময় নয়, এটি জাতির চেতনা ও প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার প্রতিফলন নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের আঁকা ছবিতে তারা যেভাবে জুলাইকে উপলব্ধি করেছে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানার সুযোগ পাবে। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত