শিরোনাম

ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে আগুন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে আগুন ছবি: সংগৃহীত
ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে আগুন ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি পুরনো চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মহাখালীর এসকে শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে একটি চারতলা ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের বিভিন্ন মালামাল রাখা ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর ছাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে, যা আশপাশের এলাকা ও দূর থেকেও দেখা যায়।

তবে ঠিক কী কারণে ওই পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL