শিরোনাম

স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠক

বাংলাদেশ যুগান্তর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে এরই মধ্যে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি।

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী হচ্ছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি দল। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকের পরই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা কাটবে বলে আশা করা হচ্ছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন ও প্রয়োজনীয় নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করবে বিএনপি।

বিষয়:

বৈঠক
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL