শিরোনাম

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ ছবি: সংগৃহীত
২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধকালীন তাঁর একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি নিবন্ধটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান রয়েছে তা নিরপেক্ষ ও নির্মোহভাবে পাঠ্যবইয়ে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এনসিটিবির কারিকুলাম সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের ২২ নম্বর গদ্য হিসেবে নিবন্ধটি রাখা হচ্ছে। এতে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধের সূচনা, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখসমরের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।

পাঠ্যবইয়ের প্রারম্ভিক ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়। সেখানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক ব্যক্তিত্বের অবদানের কথাও তুলে ধরা হয়েছে। নিবন্ধে জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চের পর চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং পরবর্তী সময়ে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার স্মৃতি বর্ণনা করেছেন। তাঁর লেখায় ওই সময়ের সামরিক প্রস্তুতি ও সম্মুখসমরের বিবরণও রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানিয়েছেন, এনসিসিসির সভায় নিবন্ধটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে। ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে এই নিবন্ধ যুক্ত হওয়ার ফলে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ের চট্টগ্রামের প্রতিরোধ এবং কালুরঘাট বেতারকেন্দ্রের ঘটনাবলি জিয়াউর রহমানের স্মৃতিকথার মাধ্যমে পড়ার সুযোগ পাবে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL